×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৫৫৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দক্ষতার সঙ্গে প্রযুক্তির সম্মিলনে স্মার্ট হবে দেশ। আর এক্ষেত্রে বৈষম্য দূর করে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী পলক আজ সকালে সিংড়ার চলনবিল স্মার্ট সিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় নাটোর, জয়পুরহাট ও সিরাগঞ্জের বিভিন্ন উপজেলায় অংশগ্রহকারী ৫৮০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল।
পলক বলেন, প্রধানমন্ত্রী নারী শিক্ষার প্রসার ঘটাতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন ছাড়াও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠিতে রুপান্তর করছেন, প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন তৈরী করে দিচ্ছেন। নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উদ্ভাবনী সৃজনশীল স্মার্ট দেশে পরিণত হবে।
তিনি বলেন, প্রযুক্তি নির্ভর স্মার্ট দেশ গড়তে প্রত্যেক জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। দেশের ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরী করে দেয়া হয়েছে। ৩০০ শেখ রাসেল স্মার্ট স্কুল গঠন করা হয়েছে। আরো ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। দেশের ৫৫৫টি উপজেলায় জয় ইমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টার তৈরী করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat