×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৫৬৭২১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিজীবন নিয়ে নিয়মিতই আলোচনায় থাকছেন অভিনেত্রী জাহ্নবি কাপুর। তবে শুরুর দিকে কাজ নিয়ে দর্শক-সমালোচকদের কটাক্ষের শিকার হলেও বর্তমানে বেশ ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। এরইমধ্যে একাধিক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা জমা করেছেন ঝুলিতে।
বলিউডের পাশাপাশি ‘দোভারা : পার্ট ১’ শিরোনামের একটি দক্ষিণী সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ যাত্রার শুরুতেই সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতুহলও রয়েছে বেশ। চলতি মাসের শুরুতে সিনেমাটির ট্রেজার মুক্তির পর বেশ সাড়াও ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে।
তবে সিনেমাটি প্রেক্ষগৃহে দেখার অপেক্ষায় থাকা জাহ্নবি ভক্তদের মন খারাপ করা খবর দিলো সংশ্লিষ্টরা। আগামী ২৪ এপ্রিল মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু এখনও সিনেমাটির প্রায় এক মাসের শুটিং বাকি রয়েছে। তাছাড়া এখন অবধি ভিএফএক্সের কাজ শুরু করতে না পারায় মুক্তি স্থগিত করেছেন তারা। যে কারণে চলতি বছরের শেষদিকে দোভারা পর্দায় আসবে বলে জানিয়েছেন নির্মাতা।
বিষয়টি নিয়ে জাহ্নবি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘দেখুন, মুক্তির বিষয়টি আমাদের হাতে থাকে না। আদৌ মুক্তির তারিখ পেছাচ্ছে কি-না সেটাও জানি না। তবে এটুকু বলতে পারবো, আমরা কোনোকিছুতে ছাড় দিতে চাই না। তাই সময় নিয়ে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নির্মাণ করার চেষ্টা করছেন নির্মাতা। আমরা সেরাটা দিয়ে চেষ্টা করছি। অপেক্ষার পর নিশ্চয় ভালো একটা সিনেমাটি দেখতে পাবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat