×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৫৫২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্মার্ট সিটিজেনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। 
আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন সৃষ্টির সূতিকাগার হচ্ছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ। 
প্রফেসর আবু তাহের বলেন, দেশের বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে মানবসম্পদ উন্নয়নে যুগপোযোগী পদক্ষেপ নিতে হবে।
তিনি ফলাফল নির্ভর ও গুণগত শিক্ষার ওপর গুরুত্ব প্রদান এবং বাজারের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু, কোর্স প্রবর্তন, রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। 
তিনি প্রশিক্ষণ ও গবেষণার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করার পরামর্শ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat