×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৫৪৫৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
আজ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মাহমুদকে সম্বোধন করা এক চিঠিতে শেখ আবদুল্লাহ ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্কের ‘মসৃণ উন্নয়ন’ এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ এবং এই অগ্রগতি অর্জনে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী ২০২৪ সালকে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী হিসেবে চিহ্নিত করে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বিশেষকরে খাদ্য নিরাপত্তা এবং ভিসা পদ্ধতি সহজীকরণের ক্ষেত্রে সহযোগিতার নতুন উপায় খুঁজে বের করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
শেখ আবদুল্লাহ লিখেছেন, ‘আমি বিদ্যমান সুসম্পর্ক আরও বাড়াতে ও উন্নত করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী নতুন ভূমিকায় ড. মাহমুদের সাফল্য কামনা এবং বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি ও কল্যাণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার চিঠির সমাপ্তি টানেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat