×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৫৪৪১৬০ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিন্নমূল শীতার্ত অসহায় ও দুঃস্থ  মানুষদের মাঝে প্রায় ৫ শত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ কম্বল বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল । 
শনিবার বিকেল সাড়ে তিন টায় উল্লাপাড়ার এইচ টি ইমাম পৌর উম্মুক্ত মঞ্চে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ উল্লাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার সার্বিক তত্বাবধানে বিভিন্ন এলাকা থেকে আগত ছিন্নমুল শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে একটি করে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন  সিরাজগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছা সেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল । 
এর আগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি উল্লাপাড়া উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ মোবারক হেসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছা সেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা । 
এছাড়াও শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা মোঃ আকমাল হোসেন, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান,   প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহসান আলী সরকার, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলিমুজ্জামান অলক, সিরাজগঞ্জ ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি  আহসান আলী সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন । 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম আশিক । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat