×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৬৭৮৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ স্লোগান নিয়ে ভোলায় আজ সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক এক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অডিটোরিয়াম জেলা লিগ্যাল-এইড এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল-এইড অফিসার সাব্বির মো. খালিদ।
তিনি সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে বিনামূল্যে কিভাবে আইনগত সহায়তা পেতে পারে সে দিকগুলো তুলে ধরেন।
এসময় জেলা লিগ্যাল-এইড’র সহকারী জজ মো. ফজলে রাব্বি,হযরত আলীসহ কলেজটির গভর্নিং বডির সদস্য মো. সফিকুল ইসলাম বক্তৃতা করেন।
সেমিনার শেষে আইনগত সহায়তা বিষয়ক প্রেজেন্টেশন ও জেলা লিগ্যাল-এইডের কর্মকান্ডের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat