×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৪৪৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে   আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র  দিবসটি উদযাপন করে।
এ উপলক্ষে সকাপল ১০টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।
গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, ওই কেন্দ্রের ডা. তানিয়া আক্তার, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বাক প্রতিবন্ধী রিপন বাংলা ইশারা ভাষায় বক্তব্য দেন। তিনি বাক প্রতিবন্ধীদের সমস্যা তুলে ধরেন। সমাধানের দাবি জানান। এছাড়া তাদের কর্মসংস্থান ও বাক প্রতিবন্ধীদের সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় করে দেওয়ার কথা উপস্থাপন করেন।
পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সংস্কৃতিক অনুষ্ঠান শেষ অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat