×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৪৫৪২১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ সরকারের “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় অনুদান হিসাবে ভিক্ষুকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে লালমনিরহাটে লালমনিরহাট পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পৌর হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান সহায়তা বিতরণ করা হয়েছে। 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এসব অনুদান প্রদান করেন।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের  উপ-পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 
এ সময় দুস্থদের চিকিৎসার জন্য জনপ্রতি ৫০হাজার টাকার চেক এবং ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু, অটোরিকশা ও ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat