×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৩৪৪২২৪ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ পড়ুয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীতোলা গ্রামের মাঠ থেকে স্বপন(১৯) নামের  কলেজ পড়ুয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন উপজেলার শাহীতোলা গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। 
নিহত স্বজনরা জানান, গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে নিহত স্বপন বের হয়ে যায় । প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে না আসায় রাতে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।  বৃহস্পতিবার সকালে সরিষার ক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বপনের পরিবারকে খবর দেয় । খবর পেয়ে স্বপনের পরিবারেরা এসে স্বপনের মরদেহ নিশ্চিত করেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ   আসিফ মোহাম্মদ সিদ্দকুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat