×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৭২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়ায় কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন।
নাভালনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন।
শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, কারাবান্দী অবস্থায় রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব হতবাক হয়েছেন।
তিনি নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ, বিশ^াসযোগ্য ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নাভালনি (৪৭) গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সেখানেই তিনি মারা যান।
স্থানীয় কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নাভালনি শুক্রবার হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করেন। জরুরিভাবে সঙ্গে সঙ্গেই চিকিৎসক দলকে ডেকে আনা হয়। কিন্তু তাদের চেষ্টায় কোন লাভ হয়নি।
তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
নাভালনি ২০২১ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন। গত বছরের শেষ দিকে তাঁকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালোনেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেওয়া হয়। এই কারাগারের বন্দীদের ওপর নিষ্ঠুরতার কুখ্যাতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat