×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৩৩৪৪৯৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার কারাগারে আলেক্সি নাভালনির কথিত মৃত্যুর জন্য রাশিয়ার  নেতা ভøাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন। বাইডেন ক্রেমলিন সমালোচক নাভালনিকে ‘সত্যের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর’ বলে বর্ণনা করেন।
নাভালনির মৃত্যুর খবরে বাইডেন ‘ক্ষুব্ধ’ হয়ে বলেন, নাভালনির সাথে ঠিক কী ঘটেছে তা তিনি এখনও জানেন না, তবে তিনি বলেন,  পুতিন ও তার ‘অপরাধী চক্র’ এর জন্য দায়ী।
হোয়াইট হাউস  থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, কোন ভুল করবেন না, নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী। নাভালনির সাথে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ।
শুক্রবার, বাইডেন নাভালনির কৃতিত্বকে স্বাগত জানিয়ে বলেন, এমনকি কারাগারেও তিনি সত্যের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর। তার সাহস ভুলে যাবার নয়। ঈশ্বর আলেক্সি নাভালনির মঙ্গল করুন।
রুশ কর্মকর্তারা বলেন, পুতিনের আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার লক্ষ্যে একটি নির্বাচনের এক মাস আগে শুক্রবার একটি আর্কটিক কারাগারে নাভালনি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat