×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৪৩৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, আমরা অতীতে পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করেছি। আগামী পাঁচ বছরের জন্যও ব্যাপক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি। গত সংসদ নির্বাচনের পূর্বে জনগণ রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও বিদ্যালয় প্রাচীর নির্মাণসহ যেসব দাবি করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, মিঠিপুর ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা করতে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।
কম্বল বিতরণ প্রসঙ্গে স্পিকার আরো বলেন, আমরা পীরগঞ্জ উপজেলায় ২৫ হাজার কম্বল বিতরণের কাজ হাতে নিয়েছি। অনেকদিন আগে থেকেই কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, এখন তা শেষ পর্যায়ে এসেছে। আমরা গরিব, অসহায়, দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।
আজ পীরগঞ্জ উপজেলার শানেরহাট, মিঠিপুর ও পাঁচগাছী ইউনিয়নের নয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat