×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৬৭৮৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ব্যান্ডের শহর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ মার্চের ‘জয় বাংলা কনসার্ট’। 
চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর তত্ত্বাবধানে সেন্টার অব রিসার্চ এন্ড ইনফরমেশনের  (সিআরআই) পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবসের ভাষণ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যোগ হিসেবে প্রথমবারের মত এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হবে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে। 
আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শনে আজ মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে আসেন চট্টগ্রাম  জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ইতোমধ্যে সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কনসার্টে আসছে দেশের স্বনামধন্য আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন ব্যান্ড দল। এছাড়া, জনপ্রিয় শিল্পীরা মঞ্চে গান করবেন। 
প্রতিবছর ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবারই প্রথমবারের মতো চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন চলছে। 
পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জয় বাংলা মন্ত্রে তরুণদের একতাবদ্ধ করতে আগামী ৭ মার্চ আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্ট। আমাদের সব ধরণের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্খিত কনর্সাট উপহার দিতে পারব।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ শত ভাষণের একটি। আর একাত্তরে মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ‘জয় বাংলা’ স্লোগান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat