×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ফুটবল স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করার কথা রয়েছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর ইতোমধ্যে তৃতীয় ও চতুর্থ মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গজনি প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তিতে বলেছে, এ মৃত্যুদন্ড ছিল একটি কিসাস শাস্তি (হত্যার বদলে হত্যা)। তবে প্রাথমিকভাবে এ দুই আসামীর বা তাদের অপরাধের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর অনেকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকর করলেও ২০২১ সালের আগস্টে ফের তারা ক্ষমতায় এসে মাত্র দ’ুজনের মৃত্যুদন্ড প্রকাশ্যে কার্যকর করে। হত্যার অপরাধের জন্য তাদের মৃত্যুদন্ড এভাবে কার্যকর করা হয়।
তালেবান সরকার শরিয়াহ আইন অনুযায়ী চুরি, ব্যভিচার এবং মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য নিয়মিত প্রকাশ্যে বেত্রাঘাত করে থাকে।
তালেবানের সর্বোচ্চ নেতা তিহবাতুল্লাহ আখুন্দজাদা গত বছর বিচারকদের কিসাস শান্তিসহ শরিয়ার সমস্ত দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat