×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে রোজার আগে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ আরও বিপদে পড়বে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‌‘এই সিদ্ধান্ত হবে অতীব নিষ্ঠুর। সামনে রমজান মাস, তার আগেই এই দাম বৃদ্ধি হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো।’ রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  
রিজভী অভিযোগ করে বলেন, ‌‌‘আগামী মার্চ মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করার কথা বলেছে সরকার। গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে জনগণ ভোট না দেওয়ায় তাদের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে।’ 
‘গণবিরোধী সরকার জবাবদিহির ধার ধারে না’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে জনসাধারণের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। কৃষি, শিল্প, কলকারখানা গভীর সংকটে পড়বে। এমনিতেই বাজারে দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে। মানুষ প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। তার ওপর এই মূল্যবৃদ্ধি—সাধারণ মানুষের ওপর চরম আঘাত হানবে।’ 
রিজভী আরও বলেন, ‘দেশে ৮০ শতাংশ মানুষের আয় বাড়েনি। অনাহারে-অর্ধাহারে কোনোরকমে জীবন কাটাচ্ছেন। তার ওপর সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সামনে রমজান মাস, তার আগেই এই মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হবে।’  
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম (তেনজিং) প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat