×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৭৮৯২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর বীর মুক্তিযোদ্ধা গাজী মুনসুরের কন্যা ও যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) ফের প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগ এ সংবর্ধনার আয়োজন করে। 
যুব মহিলা লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি শাবানা খান জেসির সভাপতিত্বে অনুুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল, মিজানুর রহমান তাঁজ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তি লতা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ^াস বক্তব্য রাখেন। 
আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখে আমাকে পুনরায় অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি তাঁর সেই আস্থার মর্যাদা রক্ষা করবো। 
এর আগে আফরোজা বিনতে মুনসুর (গাজী লিপি) ২০২০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat