×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৬২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার  ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সুপারেনটেন্ড রেজাউল করিম আজ শনিবার বিকেল ৪টায় মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে  পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, আজ সকাল পৌনে ৮টায় দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। 
সূত্রটি জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে দিনাজপুর পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। আজ সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের এর কাছেই গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সাথে দিনাজপুরসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে বগিটি উদ্ধার কাজ শুরু করে।  বিকেল ৩টা ৪০মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার উদ্ধার করা সম্ভব  হয়। এরপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ওই ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। পার্বতীপুর স্টেশনের মাস্টার মেজবাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat