×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৩২৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘরের মাঠে কোপা আমেরিকার প্রস্তুতিকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সকার গতকাল এই ঘোষনা দিয়েছে। 
আগামী ৯ জুন মেরিল্যান্ডের ল্যান্ডোভারের ফেডএক্স ফিল্ডে কলম্বিয়া ও ১২ জুন ওরল্যান্ডের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র। 
কোপা আমেরিকা আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে কনমেবল থেকে ১০টি দল, কনকাকাফ থেকে ছয়টি দল মিলে সর্বমোট ১৬ দল ৩২ ম্যাচে অংশ নিবে। 
যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ গ্রেগ বেরহল্টার এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলার কথা বললে ব্রাজিলের থেকে ভাল দল আর কিছু হতে পারেনা।’
কোপা আমেরিকায় গ্রুপ-সি’র ম্যাচে যুক্তরাষ্ট্র বলিভিয়া, পানামা ও উরুগুয়ের মোকাবেলা করবে।
আগামী ২৩ জুন ডালাসে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের কোপা আমেরিকা মিশন শুরু করবে। পরের দিন লস এ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ব্রাজিল তাদের যাত্রা শুরু করবে। ব্রাজিলের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat