×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৪৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে দুইলাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। 
জেলার সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, শহরের ইবি রোডস্থ নিউ পলি ক্লিনিক ও শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকায় ২৫ হাজার টাকা,  এসবি ফজলুল হক রোডস্থ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে ১০ বেডের জায়গায় ১৭ বেড ব্যবহার, পর্যাপ্ত চিকিৎসক না থাকা ও চিকিৎসক অনুপস্থিত থাকা, অপারেশন থিয়েটারে আলো স্বল্পতা ও মেয়াদোত্তীর্ন ওষুধ রাখার দায়ে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। 
তিনি জানান, সাধারন মানুষ যেন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা পান এবং হয়রানির শিকার না হয় সে জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat