×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বেলগোরোদ ওব্লাস্টে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছে। তারা সকলেই গাড়ির ভেতরে ছিল। শনিবার গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
গভর্নর টেলিগ্রামে লিখেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় পাঁচজন আহত হয়। হামলায় ইউক্রেন বাহিনী কামিকাজ ড্রোন ব্যবহার করে।’
গ্ল্যাডকভ বলেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক কিশোর রয়েছে।
হামলার ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat