×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৪৩৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবুজ ও সহনশীল বিশ্ব গড়তে উন্নত দেশসমূহকে দৃঢ় সংকল্পে এগিয়ে আসতে হবে। পারষ্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ, আর্থিক সম্পদ সমূহের গতিশীলতা ও প্রযুক্তির শর্তহীন বিনিময় ছাড়া নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে না। বিষয়টি মাথায় রেখে সহযোগিতার মনোভাব নিয়েই আলোচনা উচিৎ।
আজ জার্মানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার  বিষয়ক এক রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।
নসরুল হামিদ আরো বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ৪০% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদন করবে।  উন্নত দেশ হতে, আধুনিক গ্রীড ব্যবস্থা ও দক্ষতার উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতা এবং উৎকর্ষতার বিনিময় হওয়া প্রয়োজন। জার্মানী নরায়নযোগ্য প্রযুক্তির প্রসারে বিশেষ করে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্যকরি উদ্যোগ নিতে পারে। কার্বন নিঃসরণের হার উল্লেখযোগ্য মাত্রায় কমাতে আন্তর্জাতিক কমিউনিটির সহযোগিতা আবশ্যক।
তিনি বলেন, জলবায়ু নিরপেক্ষ পণ্য উৎপাদন ও ব্যবহারে প্রয়োজন নরায়নযোগ্য জ্বালানির পরিচালনায় আর্থিক সহায়তা এবং আর্থিক সম্পদের গতিময়তা। এসব ছাড়া নরায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে না। নরায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য আন্তর্জাতিক সমর্থন অপরিহার্য। 
গোলটেবিল বৈঠকে জার্মানীর পররাষ্ট্র মন্ত্রী আনালিনা বারবক, জার্মানীর অর্থনৈতিক বিষয়ক ও জলবায়ু কার্যক্রম বিষয়ক মন্ত্রী ডঃ রবার্ট হাবেকসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat