×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৪৩৬০৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় মিলনায়তনে আজ দুপুর ২টায় ‘ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব (অ. দা.) আবু সাঈদ। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. নজিবুর রহমান ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মোঃ হাবেজ আহমেদ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মো. হারুনুর রশীদ। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্িরয়াত কর্মকর্তা-কর্মচারিদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 
অন্যদিকে আজ সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে (ধানমন্ডি ৩২ নম্বর ) পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আজ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়, উদ্বোধনকৃত ৩০০ টি মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat