×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ৫৬৫৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সম্মিলিত ‘সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪’ পরিদর্শন করেছেন।
রাষ্ট্র প্রধান তিন বাহিনীর বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়ন পরিদর্শন করেন যেখানে বিভিন্ন হার্ডওয়্যার এবং যুদ্ধের অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হয়।
এরআগে রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় তিনি সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন হালকা ও ভারী অস্ত্র প্রত্যক্ষ করেন।
রাষ্ট্রপতি ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে ফটো সেশনে যোগ দেন।
সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অনুষ্ঠানস্থলে সেনাবাহিনীর ছত্রীসেনাদের সফল অবতরণ প্রত্যক্ষ করেন।
এরআগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিতা কেটে বেলুন উড়িয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনী ২৬-৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 
রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তাঁকে স্বাগত জানান।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat