×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ২৩৩৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বরে ৩১বার তোপধ্বনি এবং জেলার সকল সরকারী-বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সু-প্রদীপ চাকমা, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমানসহ বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠননের নেতৃবৃন্দ।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে সকাল ৮টায় শিশু কিশোরদের কুচকাওয়াজ, কাবাডি প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সকাল ১১টায় জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এদিন জেলার সকল হাসপাতাল, জেলখানা, সরকারী শিশু পরিবার, এতিমখানা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat