×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ৩৫৩৪০২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জাতির জন্য অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও বিএনপি-জামায়াতের অসাধু তৎপরতায় নানা ধরনের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্থ হচ্ছে। এরা দেশের মঙ্গলের চেয়ে নিজেদের মঙ্গলের কথা বেশি ভাবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংক ভবন চত্বরে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, বিএনপি সব সময় নিজেদের পকেট ও গোষ্ঠীর স্বার্থের কথা ভাবে। এরা দেশপ্রেমিক নয়। এরা মহান মুক্তিযুদ্ধ ও মূল্যবোধে বিশ্বাস করে না। এই গোষ্ঠীটি হলো আমাদের জাতির জন্য অভিশাপ।
তিনি বলেন, এখন পবিত্র রমজান মাস। এটি হলো সিয়াম সাধনা ও সংযমের মাস। অথচ বিএনপি-জামায়াত সংযমী না হয়ে আন্দোলনের নামে মানুষের দুঃখ কষ্টকে আরও বাড়ানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এরা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দুর্নীতির বিপক্ষে বড় বড় কথা বলে। 
জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জনতা ব্যাংকের এমডি ও সিইও আব্দুল জব্বার, জনতা ব্যাংকের ডিএমডি গোলাম মর্তুজা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat