×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ২৩৪৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি সৌজন্য সাক্ষাৎ করেছেন।  
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশের সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। তিনি বলেন, বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বকেই উৎসাহিত করে। 
তিনি বলেন, ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপাক্ষিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর বিশদ আলোচনা হয়েছে এবং সরকারি ও বিরোধী দল তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। 
স্পিকার বলেন, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে। এসময় তিনি রাশিয়ার পার্লামেন্টের স্পিকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আশাবাদী। এসময় তিনি স্পিকারকে এবছর সুবিধাজনক সময়ে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান। 
এসময় রাশিয়া দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমেনোভাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat