×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ৫৭০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের বাগো অঞ্চলের কিয়াউকতাগা শহরতলীর পৌরসভার বাজারে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় অনেক দোকান ও বাড়িঘর পুড়ে গেছে। বুধবার বাগো অঞ্চলের ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
তিনি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে আগুন লাগার ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এতে বাজারের প্রায় ৫শ’টি দোকানের মধ্যে ৪৫০টি এবং আশপাশের নয়টি বাড়ি আগুনে পুড়ে গেছে।
ওই কর্মকর্তা বলেন, আগুন নেভাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। সেখানের একটি সেলুন দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, আগুনে অনেক মুদি, পোশাক ও খাদ্য সামগ্রীর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারটিতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষ সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat