×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৩৪৩২৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঈদে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। 
তিনি আজ বুধবার ডিএমপির সদরদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ।
ডিএমপি কমিশনার বলেন, কাউন্টার ছাড়া কোন টিকিট বিক্রি করা যাবে না। কাউন্টার ব্যতীত বাইরে টিকিটি বিক্রি করলে তা কালোবাজারি বলে গণ্য হবে। টিকিটি কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, আজকের সভায় মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সবাই একমত হয়েছেন কোনো অবস্থাতেই ফিটনেটবিহীন গাড়ি রাস্তায় আসবে না। রাস্তায় কোন ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না।
এরপরেও পুলিশকে নির্দেশ দেওয়া আছে কোনোভাবেই এসব গাড়ি যেন রাস্তায় চলতে না দেয়। এজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে ব্যবস্থা নেওয়া হবে। আর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এসব গাড়ি না আটকানো হলে ঢাকায় এসে এগুলো যানজট সৃষ্টি করবে। এজন্য চেকপোস্ট বসিয়ে পার্শ্ববর্তী ইউনিটে যে কর্মকর্তা আছেন তাদের চেষ্টা থাকবে এসব যেন ঢাকায় না ঢুকতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যে কোন চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। চাঁদাবাজির কোন অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ সমন্বয় সভায় ডিজিএফআই, এনএসআই, এপিবিএন, র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ, রেলওয়ে পুলিশ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন, এমআরটি পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদ-উল-ফিতর -২০২৪ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
পরে সড়ক, রেল ও নৌযান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সাধারণের যাতায়াত নিরাপদ করা এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় করার বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat