×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৩৪৪৫৯৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব সুন্দরীর খেতাব উঠেছিল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মাথায়। এর পর কেটেছে ৩০ বছর। বারবার প্রেমে পড়েছেন তিনি। কিন্তু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আজও অবিবাহিতা নায়িকা। তবে সম্প্রতি বিয়ে ও সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন প্রেম নিয়ে খোলা মনে আড্ডা দিয়েছেন। তিনি জানান, তার প্রেমের জীবন সর্বদা ‘একটি খোলা বই’। 
বিয়ে কবে করবেন এমন প্রশ্নের জবাবে সাবেক এই সুন্দরী বলেন, যদি ব্যক্তিটি সঠিক হয় তবে অবশ্যই আমি বিয়ে করব’। সুস্মিতা বলেন, ‘বিয়ে করার জন্য আমি কখনই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই। যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে, হ্যা, একেই বিয়ে করা যায়, তখন করব। তার আগে এই বেশ ভালো আছি।’
সাবেক প্রেমিকদের সম্পর্কে বলতে গিয়ে সুস্মিতা বলেন, ‘সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো, বন্ধুত্ব রাখাই যায়।’
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠে সুস্মিতার। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউড জগতে পা রাখেন সুস্মিতা। প্রথম ছবি বক্স অফিসে একেবারে ফ্লপ। তবে রুপালি পর্দায় সুস্মিতার রূপের ঝলকানি নজর কাড়ে। তার পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তবে বলিউডে মাটি শক্ত করতে পারেননি সুস্মিতা। 
সেই সময়ই সুস্মিতার সঙ্গে নাম জড়ায় অভিনেতা রণদীপ হুডার। শোনা যায়, রণদীপের সঙ্গে নাকি লিভ ইনে ছিলেন সুস্মিতা। কিন্তু সে প্রেম বেশি দিন টেকেনি। এর পরই সুস্মিতার জীবনে আসেন কাশ্মীরি মডেল রোহমান শল। বেশ কয়েক বছর রোহমানের সঙ্গে প্রেম করে হঠাৎ বিচ্ছেদ।
দুই বছর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়— ললিত মোদির সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন সুস্মিতা। এমনকী লোলিতের সঙ্গে তার অন্তরঙ্গ বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়। তবে সুস্মিতা এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন। তার পরই সুস্মিতার প্রেমের গল্পে টুইস্ট। ফের সুস্মিতার জীবনে এন্ট্রি নেন রোহমান শল। এখন তারা দুজনে একসঙ্গে আছেন।
বার বার প্রেমে পড়েছেন সুস্মিতা সেন। কিন্তু কাউকে বিয়ে করা হয়নি। তবে সম্প্রতি বিয়ে ও সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুলেছেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠা সুস্মিতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat