×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ২৩৪৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তি ছিলেন যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের মহান নেতা, শিক্ষক ও জাতির পিতা।
 আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধ এবং বদরের যুদ্ধে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের  ঐতিহাসিক ভাষণ সারা জাতিকে আন্দোলিত করছে। বিশ্ববাসী এই বক্তব্য শুনেছে, পৃথিবীর নির্যাতিত মানুষ এই বক্তব্য শুনে অনুপ্রেরণা পেয়েছে।
মন্ত্রী বলেন, যারা মিথ্যাবাদী মোনাফেক তারা যুগে যুগে সাময়িকভাবে জয়ী হয়েছে, কিন্তু তাদের জয় স্থায়ী  হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করে ২৯ বছর এ দেশ পরিচালনা করেছে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া।  তারা ধর্মের  নামে এ দেশ শাসন করেছে। পবিত্র ধর্ম ইসলামকে অবমাননা করেছে। তিনি বলেন, প্রকৃত পক্ষে ইসলামের জন্য যা কিছু বঙ্গবন্ধু করেছ। তিনি ইসলামী ফাউন্ডেশন ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন।
মন্ত্রী আরো বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা কাওমী শিক্ষা বোর্ড গঠন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি কাওমী শিক্ষার স্বীকৃতি প্রদান করেন। তিনি বলেন, যারা ধর্মের নামে ২৯ বছর দেশ শাসন করেছে তারাও স্বীকৃতি দেয়নি। 
মুফতি আল্লামা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat