×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ২২৪৪০৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক ও টেলিযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াবাসীকে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার  ও জয় স্মার্ট ডি-সেট সেন্টার উপহার দিবেন।
আজ শনিবার  বিকাল ৫টায়  দুুটি প্রতিষ্ঠানের জন্য জায়গা পরিদর্শনকালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে  “উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান”। এই লক্ষ্য নিয়ে তিনি বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, হাই টেক পার্ক  ও বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বগুড়ার জন্য আরো দুটি অনন্য সাধারণ  উপহার দিবেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার  এবং জয় ডি-সেট সেন্টার । এই দুটি শেখ কামাল আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে বগুড়ায় হাজার হাজার হাজার তরুণ, তরুণীর কর্মসংস্থান হবে।   
প্রতিমন্ত্রী আরও বলেন, শত কোটি টাকা ব্যয়ে তরুণ-তরুনীদের কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড  ইনকিউবেশন সেন্টার আগামী একনেক বৈঠকে অনুমোদন হবে এবং    জয় স্মার্ট ডি ট্রেনিং সেন্টারের কাজ শুরু হবে।
আগামী ৬ মাসের মধ্যে জয় স্মার্ট  ডি ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন। আগামী বছরের মধ্যে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার   নির্মাণ শুরু হবে। সেখানে বগুড়ার তরুণ-তরুণীদের কর্মসংস্থান হবে।
এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat