×
ব্রেকিং নিউজ :
উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ৭৬৭৬৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি দেশের উন্নয়নে প্রাণিসম্পদের ভূমিকা অপরিসীম। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদের ওপর গুরুত্ব দিতে হবে।
আজ মেহেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার শেখ হাসিনার  দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে প্রতিটি খাতের ভূমিকা রয়েছে। অন্যান্য  খাতের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্বও অপরিসীম। তাই, এই খাতের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
মেহেরপুরের সদরের উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিম হাসানের সভাপতিত্বে  অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস. এম. নাজমুল হক, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হারিছুল আবিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat