×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ৬৫৬৭৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বলেছেন, বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস এবং যুব উন্নয়নসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। 
তিনি বলেন, লক্ষ্যমাত্রা অর্জনে প্রচলিত বাধাগুলো নিরসনে একত্রে কাজ করে যেতে হবে এবং  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন অ্যাকশন প্লান প্রস্তুত করতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনস্থ উত্তর প্লাজায় জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় বিএপিপিডি'র ৩টি সাব-কমিটির ৪র্থ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপির সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ।
কর্মশালায় ‘প্রগ্রেস অ্যান্ড পারসিসটেন্স: দ্য রোল অব পার্লামেন্টারিয়ানস ইন অ্যাচিভিং আইসিপিডি থ্রি জিরোস গোলস অব বাংলাদেশ’ বিষয়ে ইউএনএফপিএ'র পিপিআর প্রধান ড. মো. শহীদুল ইসলাম এবং 'ইন্ট্যারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন দি ইম্পলিমেন্টেশন অব দি আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন' বিষয়ে সমাজ কল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ এফ এম রুহুল হক এমপি আলোচনা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন ব্লোখুস। 
পরে মুক্ত আলোচনায় সংসদ সদস্যগণ তাদের মতামত প্রদান করেন। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনএফপিএ, ইউএনডিপি এবং বিভিন্ন উন্নয়ন অংশীদার জাতীয় সংসদের সাথে কাজ করে চলেছে। 
তিনি বলেন, এসপিসিপিডি ও বিএপিপিডির বিভিন্ন কাজে সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রকল্পগুলোর পক্ষ থেকে প্রত্যন্ত এলাকায় গিয়ে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
স্পিকার বলেন, সাব কমিটিতে দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যগণ যুক্ত হবেন। তাদের পরামর্শ ও উদ্যোগের ফলে কমিটির কাজ সামনে এগিয়ে যাবে।  
 এ কর্মশালায় সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু, বেগম মেহের আফরোজ চুমকি, আক্তারুজ্জামান, নাহিম রাজ্জাক, নুর উদ্দিন চৌধুরী নয়ন, সামিল উদ্দিন আহমেদ শিমুল, রনজিত চন্দ্র সরকার, এ কে এম মোস্তাফিজুর রহমান, সৈয়দা জাকিয়া নূর, উম্মে কুলসুম স্মৃতি, আরমা দত্ত, কোহেলী কুদ্দুস, সানজিদা খানম, দ্রোপদী দেবী আগারওয়ালসহ সংসদ সদস্যগণ, ইউএনএফপিএ’র প্রতিনিধিবৃন্দ, এসপিসিপিডি প্রকল্পের ডিপিডি এ কে এম আব্দুর রহিম ভূইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat