×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ৩৪৩৪২৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার   কাপ্তাইয়ে আজ  তথ্য অফিসের উদ্যোগে  প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায়  গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ এবং সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে   ১১টায় কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী  ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারী সফিউল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন  ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, ৩২১ নং রাইখালী  মৌজার হেডম্যান উয়ে সুয়ে চৌধুরী ( মিশুক),  রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।
মহিলা সমাবেশে  স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন মৌজার কারবারি, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ  এবং   শতাধিক মহিলা  উপস্থিত ছিলেন।
সমাবেশের আগে   সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড,প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,সর্বজনীন পেনশন স্কিম, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ে একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat