×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৪৩৫৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল বুধবার গাজায় মানবিক সহায়তা সরবরাহে কেরাম শালোম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করেছে। হামাসের রকেট হামলায় চার সেনা নিহত হওয়ায় এটি বন্ধ করার চার দিন পর তা ফের খুলে দেওয়া হলো। খবর এএফপি’র।
ফিলিস্তিনের বেসামরিক বিষয় দেখভাল করা প্রতিরক্ষা মন্ত্রণালয় সংস্থা সিওজিএটি’র সাথে এক যৌথ বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়েরর দান করা খাদ্য, খাবার পানি, আশ্রয়ের সরঞ্জাম, ওষুধ এবং চিকিৎসা সামগ্রীসহ মানবিক সাহায্য বহনকারী ট্রাকগুলো মিশর থেকে ইতিমধ্যেই ক্রসিংয়ে পৌঁছেছে।’
বিবৃতিতে ইসরাইল আরো জানিয়েছে, পরিদর্শন শেষে এসব সাহায্য গাজায় স্থানান্তর করা হবে।
এতে বলা হয়, ইসরাইল ও উত্তর গাজার মধ্যে ইরেজ সীমান্ত ক্রসিং ফিলিস্তিনি ভূখ-ে ত্রাণ সরবরাহে জন্যও উন্মুক্ত রয়েছে।
রোববার হামাসের রকেট হামলায় চার সেনা নিহত ও আরো বেশ কয়েকজন আহত হওয়ার পর কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দেওয়া হয়।
মঙ্গলবার ইসরাইলি সেনারা গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয়। এ নগরীর পূর্বাঞ্চলে আগ্রাসন শুরু করার পর তারা সেটি দখল করে।
এর আগে দুটি ক্রসিং বন্ধ করে দেওয়ায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয়ই ইসরাইলের নিন্দা করে। ইসরাইলের এমন পদক্ষেপ ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদেরকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat