×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১০
  • ৪৫৪৪০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য জননন্দিত নেতা আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ডেমরা-যাত্রাবাড়ি ও আংশিক কদমতলী থানাধীন ১৪টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা নামাজে পর তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার মাতুয়াইল কাঠেরপুল ও সুত্রাপুরের বাসভবনে মিলাদ মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার সহধর্মিণী মিসেস রিজিয়া বেগম, পুত্রবধু তানিয়া রহমান ও নাদিরা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাতুয়াইল পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদে বাদ জুম্মা প্রয়াত আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা এমপি’র রাজনীতি ও কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র আলহাজ¦ মশিউর রহমান মোল্লা এমপি। আরও উপস্থিত ছিলেন ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মফিজুল ইসলাম (বকুল), বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মো. সোহেল খান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন পাটোয়ারী ও ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জাহিদুল কবির রাজু। এরআগে যাত্রাবাড়ির সায়েদাবাদ জাবালে নূর মসজিদ মাদ্রাসা ও এতিমখানা'র নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি।
আলহাজ¦ মশিউর রহমান মোল্লা এমপি বলেন, আমার আব্বা আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা ছিলেন একজন অহিংস রাজনীতিবিদ এবং ভালো মানুষ। তিনি বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ন, সৎ, দক্ষ, নানাবিধ গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। 
সজল বলেন, ‘আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লা সবসময় ঢাকা-৫ নির্বাচনী এলাকার সকল মানুষের মঙ্গল কামনা করতেন। উনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি। তিনি সবসময় চেষ্টা করতেন কিভাবে মানুষের পাশে থেকে উপকার করা যায়। আমি তার সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো। ইনশাল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat