×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১১
  • ২৩৪৩৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ভোরে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। প্রায় দেড় ঘণ্টার মতো ধরে চলা এই বৃষ্টি নগরজীবনে স্বস্তি দিলেও জলাবদ্ধতা বাড়িয়েছে দুর্ভোগ। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 
শনিবার (১১ মে) সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে বারিধারা, শেওড়াপাড়া, ভাষানটেক, ধানমন্ডি নিউমার্কেট, নয়াপল্টন, তেজগাঁও, মালিবাগসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 
রাজধানীর কোথাও কোথাও হাঁটু সমান পানি দেখা যায়। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানি ঠেলে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় সাধারণ মানুষদের। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা।
এছাড়া সড়কের জলাবদ্ধ হয়ে থাকা পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ ভাড়াটিয়ারা। পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেক দোকানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat