×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৩৩৫০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারখাল নদীর উপর বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ দুপুরে বাঁধের ৫০ বছর পূর্তিতে সিরাজ-মহুমা মেমোরিয়াল ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৯৭৪ সালে সুরমা নদীর ভাটিতে থাকা দোয়ারাবাজার, ছাতক, সদর, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য এ বাঁধ নির্মাণ করা হয়। বর্তমানে বাঁধটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন মানুষ।
স্থানীয় শ্যামলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজ-মহুমা মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সোহেল সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী কয়েছ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, কৃষি উপ-সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম জুয়েল, যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ ও রণজিত দাস।
সোহেল আহমদ ও শাহিন আহমদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাত উদ্দিন আহমদ মোক্তারের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলার সবচেয়ে বড় ফসলি জমির হাওর দেখার হাওরের ফসল রক্ষার জন্য সর্বপ্রথম পান্ডারখালে একটি বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat