×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৬৫৬৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর ধারণা করা হচ্ছে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন।
কারণ ইরানের সংবিধান অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা বরখাস্ত, অনুপস্থিতি, পদত্যাগ কিংবা দুই মাসের বেশি সময় ধরে অসুস্থ থাকলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। 
পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। 
প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান ও অন্যান্য কর্মকর্তাসহ রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। 
তাই ধারনা করা হচ্ছে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে অন্তবর্তী দায়িত্বের  জন্যে তাঁকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতাকাঠামোয় এরপরই রয়েছেন প্রেসিডেন্ট। তাঁকে সরকারের প্রধান বা সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিবেচনা করা হয়।
ইব্রাহিম রাইসি ২০২১ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোখবারকে(৬৮) ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোখবার।
তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তানের ডেজফুল শহরে জন্মগ্রহণ করেন। এখানে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অঠিষ্ঠিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat