×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৬৫৬৭১০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে পৃথক পৃথক মেয়াদে সাজা দিয়েছেন আদালত। সোমবার (২০ মে) দুপুরে রংপুর সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মজিবুর রহমান এ রায় দেন। 
দণ্ডপ্রাপ্তরা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের গ্রুপ প্রধান নগরীর কেরানীপাড়ার জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসার, মোবারক আলম ও শাহ আলম। এর মধ্যে জাহিদকে সাড়ে ৪ বছর এবং মোবারক ও শাহ আলমকে ৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।  
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ মে রাতে র‌্যাব-১৩ এর সদস্যরা জানতে পারেন রংপুর নগরীর কেরানীপাড়ার আব্দুল্লাহের ছেলে জাহিদ হাসান ওরফে আবু জায়েদ আল আনসারের বাড়িতে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন সদস্য নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য একত্রিত হয়েছেন। রাত সাড়ে ৩টার দিকে জাহিদের বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় জাহিদ আটক হলেও অন্য সদস্যরা পালিয়ে যায়। 
অভিযানে র‌্যাব জাহিদের বাড়িতে থাকা বোমা তৈরিতে ব্যবহৃত গান পাউডার, মোটরসাইকেলের বল বিয়ারিং, পুরাতন ক্যাপাসিটর, কসটেপ, ইলেক্ট্রিক তার, মোবাইল সেট জব্দ করা হয়। সেই সঙ্গে জাহিদের মোবাইল ফোনে সংরক্ষিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া বোমা তৈরির উপকরণ, অপরাধ সংগঠনের পরিকল্পনা ও প্রচেষ্টা সংক্রান্ত নানা তথ্যাবলি পায় র‌্যাব। এ ঘটনায় র‌্যাব জাহিদসহ তার সহযোগিদের আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে কোতয়ালী থানায় মামলা করেন। পরবর্তীতে পলাতক আসামি মোবারক আলম ও শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। 
সহকারী পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার বলেন, ‌‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’ আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘আসামিদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat