×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৪৫৬৬০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ উল আজহা আগামীকাল সোমবার। এদিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় দুপুরে ও বিকেলে হতে পারে বৃষ্টিপাত।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারী থেকে ভারী  থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে। 
আবহাওয়াবিদ আজিজুর রহমান  জানান, আষাঢ় মাস চলছে,এ কারণে সারাদেশে কমবেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন  রাজধানী ঢাকায় বেলা ১২ টা থেকে তিনটার মধ্যে ৭ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বিকেলে হতে পারে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত। এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে গাজীপুর ও নরসিংদীতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat