×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ২৩৪৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরী মর্যাদাপূর্ণ ‘২০২৪ গ্লোবাল ইয়ুথ লিডার’ পুরস্কারে ভূষিত হয়েছেন। 
সম্প্রতি অস্ট্রিয়ায় অবস্থিত জাতিসংঘের সদরদপ্তর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘২০২৪ ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স: ডিজাইনিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়। আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।                                                  
ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স তাদের বিবৃতিতে জানায়, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন এশিয়ার কার্যনির্বাহী সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী কন্টেইনার জাহাজের একমাত্র মালিক ও অপারেটর কর্ণফুলী গ্রুপের কোম্পানি এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরীকে তাঁর অসামান্য কাজের জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এ স্বীকৃতি তাঁর পরিবেশ এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করার, সমুদ্রখাতকে পরিবেশবান্ধব করার এবং শিপিং ও লজিস্টিকস খাতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরে। এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব প্রদানেরও স্বীকৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat