×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৪৩৪৫৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউনিয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দের আওতায় শুয়াগ্রাম ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩শ’ মেধাবী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ৬৫জন কৃষকের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন বিতরণ করেন শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ ।
ইউনিয়ন পরিষদের সদস্য মনিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিদাস রায়, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ ও ইউপি সদস্য উজ্জল বৈদ্য বিবেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat