×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ৩৪৪৪৬৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকে বাংলাদেশ ও ভারতের মধ্যে গভীর বন্ধুত্বের প্রতিফলন বলে অভিহিত করেছেন।
তিনি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের রাষ্ট্রীয় সফর ভারত-বাংলাদেশ মৈত্রীর (বন্ধুত্ব) গভীরতা প্রতিফলিত করে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ভারতের নতুন মেয়াদে প্রথম রাষ্ট্রীয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সম্পর্ককে কতটা গুরুত্ব দেন তা দেখিয়েছেন।
জয়শঙ্কর বলেন, সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে আমাদের সম্পর্ক ঐতিহ্যবাহী অঞ্চলগুলোকে সুসংহত এবং নতুন ভিত্তি তৈরি করছে। 
তিনি আরও লিখেছেন, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’, 'অ্যাক্ট ইস্ট', সাগর ও ইন্দো-প্যাসিফিক নীতির সংযোগস্থলে রয়েছে বাংলাদেশ।
তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারতের নেবারহুড ফার্স্ট, অ্যাক্ট ইস্ট, এসএজিএআর এবং ইন্দো-প্যাসিফিক নীতির সংযোগস্থলে বাংলাদেশ রয়েছে।
জয়শঙ্কর বলেন, আজ যে নথিতে সই করা হয়েছে, তাতে বন্ধনের ব্যাপ্তি প্রকাশ করে।
সমুদ্র থেকে মহাকাশ, ডিজিটাল, পরিবেশ ও স্বাস্থ্য, সামরিক, রেল ও দুর্যোগ, আমাদের দুই দেশ মানব সাধ্যেও সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat