×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৪৩৪৬০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলা সদরে আজ তিনমাস মেয়াদী গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় সদরের বাংলাবাজার এলাকায় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রে’র হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচি ভার্চুয়ালি  উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মানিকহার রহমান।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিনিয়র প্রশিক্ষক সঞ্জীব দেবনাথ, প্রশিক্ষক মো. জাহাঙ্গীর (পশু পালন), কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আব্দুর রাজ্জাক, প্রদর্শক (মৎস্য) রফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনমাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১০০ তম ব্যাচের মোট ৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণার্থীদের জন্য বিনামূল্যে থাকা- খাওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat