×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২৩৪৩৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা পাড়ের বন্যাদুর্গত এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বিজিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,বিজিবি মহাপরিচালক আজ সকালে বিজিবি'র তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান শেখ সুন্দর দাখিল মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত এলাকার ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাল, তৈল, আলু, চিড়া, গুড়, নুডুলস, লবন, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ পানবাড়ী বিওপি, তিন বিঘা করিডোর ও আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেন।
বিজিবি মহাপরিচালকের  ত্রাণসামগ্রী বিতরণ ও পরিদর্শনকালে  বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশিদ এবং তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মোসাহিদ মাসুমসহ বিজিবি'র অন্যান্য কর্মকর্তাগন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত  ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat