×
ব্রেকিং নিউজ :
ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৪৫৩৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযথ নীতিমালা অনুসরণের মাধ্যমে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
আজ ২০২৪-‘২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়ন বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত কর্মশালায় মূখ্য আলোচকের বক্তৃতায় এ আহবান জানান তিনি। তিনি বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসিকে ২০২৪-‘২৫ অর্থবছরের বাজেট স্বচ্ছতার সঙ্গে দক্ষভাবে বাস্তবায়ন করতে হবে। বাজেট বরাদ্দ অনুযায়ী বার্ষিক কর্মপরিকল্পনা, ক্রয়, প্রশিক্ষণ ও গবেষণা পরিকল্পনা প্রণয়নে নির্দেশনা প্রদান করা ছাড়াও নির্ধারিত বাজেটের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে।
প্রফেসর আলমগীর বলেন, দেশের উচ্চশিক্ষায় সংকট রয়েছে। বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এসব সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণাগার, মানব সম্পদ এবং বাজেটে অর্থের সংস্থান রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. জাকির হোসেন, সচিব ড. ফেরদৌস জামান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।
প্রফেসর জাকির হোসেন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসিকে অর্থ ব্যয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।
যে কোরেনা প্রতিষ্ঠানের স্বচ্ছতা আর্থিক ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল এ কথা  উল্লেখ করে তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বাজেট বাস্তবায়নে উত্তম চর্চা,যা অনুসরণ করা প্রয়োজন।
কর্মশালায় ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়নের বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat