×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ১৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :-  সিনেমা হল। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনেকগুলো চরিত্র। লাইটম্যান, গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হল মালিক ও তাদের পরিবার, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানদার, বাদামওয়ালা, এমনকী কালোবাজারীসহ নানা পেশার  নানা শ্রেণির মানুষ। এসব মানুষের চরিত্রগুলোকে নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। এই নাটকের গল্পটি বর্তমান সময়ের হলেও, এখানে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তর দশক অথবা আশির দশকে। যখন সিনেমা হলের ভালো সময় ছিল। সুপারহিট ছবির রমরমা ব্যবসা ছিল। তখন সিনেমা হলের কর্মচারীদের মনে সুখ ছিল। শান্তি ছিল, সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবর্ণ হল। সিনেমা হলে দর্শক নেই ,সুপার হিট ছবি নেই, অসংখ্য সংকট আর সমস্যা। নাটকের গল্প শুধুমাত্র সিনেমা হলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সিনেমা হল থেকে চলে আসবে এফডিসিতে। সেখানকার হালচাল তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। এই নাটক শুধু অতীত বা বর্তমানের নাটক নয়। ভবিষ্যতে যাতে সিনেমার বিস্তার, উন্নতি, রমরমা অবস্থা তৈরি হয়, সেই বিষয়টিও উঠে আসবে ‘সিনেমা হল’ নাটকে। ‘সিনেমা হল’ রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা কচি খন্দকার। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ্, নাদিয়া নদী ও মিলন ভট্টাচার্য প্রমুখ। নাটকটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat