×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৪৩২৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের পুলিশ লাইনের সভাকক্ষে আজ সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীর নামের তালিকা প্রকাশ করেন বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।

এসময় তিনি পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সুপারিশপ্রাপ্ত তরুণ-তরুণী।

এসময় অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩ দিনের শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫জন অংশগ্রহণ করে ১৯জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯জন থেকে ১১জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১জন উত্তীর্ণ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat