×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৪৫৬৫৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর এই জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, ‘যত ভালো সাংবাদিকতা থাকবে ততবেশি স্বচ্ছতা থাকবে। সাংবাদিকতার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসা যায়। তবে স্বচ্ছ ও সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই।’ 

আজ শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা হল রুমে সংবাদ প্রতিবেদন ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার এসব কথা বলেন। 

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সাংবাদিক তুহিন অরণ্য, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

পরে সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনির হায়দার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat